চট্টগ্রামে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
চট্টগ্রামে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

চট্টগ্রামে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

বিডি নিউজ ৬৪: স্বামীর সাথে কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছেন সুমি আক্তার (২৩) নামে এক গৃহবধু। সোমবার রাত পৌনে চারটার দিকে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি চট্টগ্রামের ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের মাদ্রাসা রোডের সাজ্জাদ হোসেনের স্ত্রী।  কুমিল্লার লাকসাম উপজেলার সালাউদ্দিনের মেয়ে সে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান জানান, স্বামীর সঙ্গে কলহের জেরে সুমি আক্তার বিষপান করেন। মূমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *