চীনে দুর্নীতির দায়ে ১০ লাখ সরকারি কর্মকর্তার সাজা
চীনে দুর্নীতির দায়ে ১০ লাখ সরকারি কর্মকর্তার সাজা

চীনে দুর্নীতির দায়ে ১০ লাখ সরকারি কর্মকর্তার সাজা

বিডি নিউজ ৬৪: চীনের কর্তৃপক্ষ বলছে, নানা ধরনের দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লাখেরও বেশি সরকারি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। এই তিন বছরে অপরাধে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে কর্মকর্তারা বলছেন। ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মতো দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন। বেইজিং এ চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী প্লেনাম বৈঠকে আগে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্ট শি চিনপিং ব্যাপক এক দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন, প্রেসিডেন্ট শি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন। তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে থাকেন।

বেইজিং এ বিবিসির সংবাদদাতা স্টিভেন ম্যাকডনেল বলছেন, কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলাআলোচনা করা হবে। তবে এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শি’র ক্ষমতা আরও বেড়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *