টাঙ্গাইলে কলেজছাত্রকে গলা কেটে হত্যা
টাঙ্গাইলে কলেজছাত্রকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলে কলেজছাত্রকে গলা কেটে হত্যা

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলে আল-আমিন (১৮) নামে এক কলেজছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায়। ঘটনায় চান মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী কলেজের পেছনে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই কলেজের দ্বিতীয় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র। তিনি কালিহাতী উপজেলার খালোয়াবাড়ি এলাকার আব্দুল আলীর ছেলে।

জানা গেছে, চান মিয়া নিহত আল আমিনের ঘনিষ্ঠ ছিল। চান মিয়া ও তার ৩ বন্ধু মিলে আল আমিনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চান মিয়াকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

কালিহাতী থানার ওসি আখেরুজ্জামান বলেন, নিহত ওই ছাত্রের সঙ্গে একই উপজেলার জোয়াইর এলাকার জহির উদ্দিনের ছেলে চান মিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হত্যা করে পালিয়ে এলাকাবাসী চান মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে কালিহাতী থানার হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে কি কারণে আল আমিনকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তিনি কোনো কিছুই জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *