কাতারের সাবেক আমিরের মৃত্যু, তিন দিনের জাতীয় শোক
কাতারের সাবেক আমিরের মৃত্যু, তিন দিনের জাতীয় শোক

কাতারের সাবেক আমিরের মৃত্যু, তিন দিনের জাতীয় শোক

বিডি নিউজ ৬৪: কাতারের আমির খলিফা বিন হামাদ আল-থানি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে কাতারে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
এক প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি বর্তমান আমির তামিম বিন হামাদ আল-তানির দাদা। তার শাসনামলে (১৯৭২-১৯৯৫) জ্বালানী সমৃদ্ধ কাতার আধুনিক যুগে পা রাখে।
আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানি ২০১৬ সালের ২৩ অক্টোবর রোববার সন্ধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।’
এতে আরো বলা হয়, ‘ তার মৃত্যুতে শেখ তামিম বিন হামাদ আল-থানি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।’
তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সাবেক এই খলিফার ছেলে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেন। ওই সময়ে তিনি সুইজারল্যান্ডে অবকাশ যাপন করছিলেন।
১৯৭১ সালে কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রাথমিক পর্যায়ে যে কয়জন দেশটি শাসন করেন তিনি তাদের অন্যতম।
তিনি ছয় জাতির আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা।
আমির হওয়ার আগে তিনি কাতারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক এই আমির ফ্রান্সে চলে যান এবং ২০০৪ সালে কাতারে ফিরে আসেন।
তিনি চার স্ত্রী, ৫ পুত্র ও ১০ কন্যা রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *