বরগুনায় নয়া দিগন্ত পত্রিকায় অগ্নিসংযোগ
বরগুনায় নয়া দিগন্ত পত্রিকায় অগ্নিসংযোগ

বরগুনায় নয়া দিগন্ত পত্রিকায় অগ্নিসংযোগ

বিডি নিউজ ৬৪: বরগুনা জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ‘কুরুচিপূর্ণ মন্তব্য’ ও নিষ্ক্রিয় নেতাদের বরাত দিয়ে ‘পক্ষপাতদুষ্ট’ সংবাদ পরিবেশন করায় বরগুনায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় অগ্নিসংযোগ করেছেন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এ অগ্নিসংযোগ করেন।

বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন বলেন, “গত ২২ অক্টোবরের দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘বরগুনায় বিএনপিতে নতুন নেতৃত্ব চায় তৃণমূল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বরগুনা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ওই প্রতিবেদক। এ ছাড়া বিগত দিনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা কখনো মাঠে ছিলেন না- এমন নিষ্ক্রিয় নেতাদের বরাত দিয়ে তিনি যে সংবাদ পরিবেশন করেছেন তা পুরেপুরি ভিত্তিহীন ‌ও উদ্দেশ্যপ্রণোদিত।

অগ্নিসংযোগের সময় বিক্ষোভ সমাবেশে দৈনিক নয়া দিগন্তের বরগুনা প্রতিনিধি মো.  গোলাম কিবরিয়ার সমালোচনা করে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান টিটু বলেন, “গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে খোলস পাল্টে তিনি কখনো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আবার কখনো স্থানীয় বিএনপির কতিপয় নিষ্ক্রিয় নেতাদের সঙ্গে আঁতাত করে বরগুনায় অপসাংবাদিকতার মাধ্যমে চাঁদাবাজি ও প্রতারণা করে যাচ্ছেন। বরগুনা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকরা  গোলাম কিবরিয়ার এসব চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েও কোনো  প্রতিকার পাননি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *