নির্জন দ্বীপে খোঁজ মিলল হিটলারের সামরিক ঘাঁটির
নির্জন দ্বীপে খোঁজ মিলল হিটলারের সামরিক ঘাঁটির

নির্জন দ্বীপে খোঁজ মিলল হিটলারের সামরিক ঘাঁটির

বিডি নিউজ ৬৪: অবশেষে নির্জন একটি  দ্বীপে খোঁজ মিলল হিটলারের পরিত্যক্ত ঘাঁটির। উত্তর মেরু থেকে প্রায় ৬০০ মাইল দূরে রাশিয়ার আলেকজান্দ্রায় খোঁজ মিলেছে হিটলারের এই ছাউনির। হিটলারের গোপন এই ঘাঁটি থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মুর্ছে পড়ে যাওয়া বাঙ্কার থেকে পরিত্যক্ত পেট্রলের টিন। খোঁজ মিলেছে বেশ কিছু নথিপত্রেরও। যেখান থেকে অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন অনেকেই। ভৌগলিক কারণে ওই এলাকা বেশ ঠাণ্ডা হওয়ার সুবাদে উদ্ধার হওয়া নথিগুলি কিছুটা হলেও ঠিক রয়েছে।

উদ্ধার হওয়া ঘাঁটিটি এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, হিটলারের নির্দেশেই ১৯৪২ সাল নাগাদ এই ঘাঁটি তৈরি করা হয়েছিল। সেখানেই বসেই হিটলার বিভিন্ন সামরিক কাজকর্ম চালাত।

তবে ১৯৪৪-এর জুলাইয়ের পর থেকেই এই ক্যাম্প কার্যত পরিত্যক্ত অবস্থাতেই ছিল। খাবারের অভাবে শেষ দিকে ঘাঁটির সদস্যদের পোকা ধরে যাওয়া শ্বেত ভল্লুকের কাঁচা মাংস খেতে হয়েছিল। এর জেরে বিষক্রিয়া হয়ে মৃত্যু হয় অনেকের। এরপর থেকে পরিত্যক্তই ছিল এই জায়গাটি।

রাশিয়ান আর্কটিক ন্যাশনাল পার্কের এক সমীক্ষক ইভগেনি আর্মোলভ জানান, এর আগে এই ঘাঁটি নিয়ে অনেক কথা শোনা যেত। এ বার তার প্রত্যক্ষ প্রমাণ মিলল। এখান থেকে প্রায় ৫০০টি ঐতিহাসিক সামগ্রী জার্মানির সেই গুপ্ত ঘাঁটি থেকে সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *