চট্টগ্রাম টেস্টের কথা ভুলবে না ইংল্যান্ড
চট্টগ্রাম টেস্টের কথা ভুলবে না ইংল্যান্ড

চট্টগ্রাম টেস্টের কথা ভুলবে না ইংল্যান্ড

বিডি নিউজ ৬৪: টেস্ট শুরুর আগে এমন প্রতিদ্বন্দ্বিতার কথা তারাও আগে ভাবেনি। কিন্তু রোমাঞ্চকর ম্যাচে স্নায়ুক্ষয়ী ২২ রানের জয় তুলে নেওয়ার পর ইংল্যান্ড দল জানাচ্ছে চট্টগ্রাম টেস্টের কথা ভুলবে না তারা। এই ম্যাচের পরতে পরতে যে ছিল অনিশ্চয়তা আর উত্তেজনা! হেরেও যেত পারত তারা।

শেষ দিনের সকালে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান। ইংল্যান্ডের ২ উইকেট। বেন স্টোকসের আঘাতে ২১ বলের মধ্যে জয় ইংল্যান্ডের। কাঁপন ধরানো ম্যাচে ২২ রানে জিতে ঢাকায় যাচ্ছে স্বস্তি নিয়ে। ২ ম্যাচের সিরিজে ১-০ তে লিড তাদের। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ম্যাচের শেষে বললেন, “এই উইকেটে শেষ দিনে আমরা যে অবস্থায় ছিলাম তা ভাবলে এটা তো দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ। টানটান ম্যাচ ছিল। কৃতিত্ব দিতে হবে দুই দলকেই। আমরা নার্ভটা ধরে রাখতে পেরেছি বলে খুশি। আমাদের বোলিং অ্যাটাকের মানের জন্য সব বদলে দিতে পেরেছি।”

শেষ দিনের ২ উইকেট বেন স্টোকসের। ম্যাচ সেরা ৮৫ রান, দুই ইনিংসে ৬ উইকেট। কুক বললেন, “এমন ক্রিকেটার সব সময় পাওয়া যায় না। আপাদমস্তক সিরিয়াস ভালো খেলোয়াড়।” আর স্টোকস শেষ দিনে জয় তুলে নেওয়ার প্রসঙ্গে জানালেন, “জানতাম আমি ব্রডি (স্টুয়ার্ট ব্রড) বা ওকসিকে (ক্রিস ওকস) কাজটা করতে হবে। তবে শুরুটা ভালোই হলো। আমাদের আরো অনেক দূর যেতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *