বিডি নিউজ ৬৪: সাভারে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। আজ সোমবার সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় জনৈক করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে ইমান্দিপুরে নিজ ভাড়া বাড়িতে রান্না করছিলেন ওই গৃহবধূ। এ সময় বাড়ির অপর ভাড়াটিয়া বখাটে যুবক মোহাম্মদ আলমগীর তাকে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ ইমান্দিপুর এলাকা থেকে ওই বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল