তালায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ২
তালায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ২

তালায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ২

বিডি নিউজ ৬৪: মাদক সেবন ও বহনের দায়ে তালা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহবুবুর রহমান গাজী (৩৬) ও স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলামকে (৩২) আটক করেছে ডিবি (গোয়েন্দ) পুলিশ। রবিবার দিন রাতে সীমান্ত এলাকা থেকে তালায় আসার পথে সাতক্ষীরার তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাহবুবুর রহমান তালার জেয়ালা নলতা গ্রামের আজিমুদ্দীন গাজীর ছেলে ও কামরুল ইসলাম বারুইহাটি গ্রামের আনছার সরদারের ছেলে। সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশেমী জানান, ফেনসিডিল সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ ব্যাপারে সোমবার দুপুরে মাদক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *