৩০ মিনিটের সংক্ষিপ্ত দিবানিদ্রায় ফুরফুরে দেহমন
৩০ মিনিটের সংক্ষিপ্ত দিবানিদ্রায় ফুরফুরে দেহমন

৩০ মিনিটের সংক্ষিপ্ত দিবানিদ্রায় ফুরফুরে দেহমন

বিডি নিউজ ৬৪: দিবানিদ্রার ক্ষমতাকে অগ্রাহ্য করা সম্ভব নয়। জার্মানির ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, এমনকি খুবই সংক্ষিপ্ত দিবানিদ্রাও স্মৃতি প্রক্রিয়াজাতকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এদিকে নাসার একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘ বিমান যাত্রায় সংক্ষিপ্ত দিবানিদ্রায় পাইলটরা খুবই উপকৃত হন। নাসা বলেছে, “দিবানিদ্রার পর পাইলটদের পারফর্মেন্সে উন্নতি ঘটে। এতে তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা  বাড়ে এবং মেজাজ-মর্জি ভালো থাকে।”
ওই গবেষণায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এর প্রধান মার্ক রোজকাইন্ড বলেন, “২৬ মিনিটের সংক্ষিপ্তকালীন একটি দিবানিদ্রায় পাইলটদের পারফর্মেন্স ৩৪% বৃদ্ধি পায় আর সতর্কতা বৃদ্ধি পায় ৫৪%।”
ক্রীড়াবিদদের পারফর্মেন্স বাড়াতেও দিবানিদ্রা বেশ কার্যকর। এমনকি যে কারো জন্যই দিবানিদ্রা বেশ উপকারে লাগে। তবে ৩০ মিনিটের দিবানিদ্রাই সবচেয়ে বাস্তব সম্মত।
দিবানিদ্রার আগে এক কাপ কফি খেয়ে নিতে পারেন। যাতে ঘুমের শেষদিকে গিয়ে আপনি সহজেই জেগে উঠতে পারেন। সাধারণত কফি পানের ৩০ মিনিট পর এতে থাকা ক্যাফেইন সক্রিয় হয়। সুতরাং বেশি ধীরে কফি পান করবেন না। যতদ্রুত সম্ভব কফি পান করে দিবানিদ্রায় হেলে পড়ুন।
দুপরের পরে অফিসে কোনো অব্যবহৃত কক্ষ বা সভা কক্ষে, কিচেনের নিরিবিলি এক কোনে, স্টাফ রুমের সোফায় অথবা পার্কের বেঞ্চে দিবা নিদ্রা যেতে পারেন।
শুধু চোখ বন্ধ করুন এবং ৩০ মিনিটের একটি সংক্ষিপ্ত ঘুম দিন। আপনি হয়তো ভাবতে পারেন যত সহজে বলা হচ্ছে তত সহজে হয়তো কাজটি করা নাও সম্ভব হতে পারে। অনেকেই আছেন যারা সহজেই এটি করতে সক্ষম। তারা শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েন। তবে অনেকে আবার অবিচলিতভাবে দাবি করেন তারা দিবা নিদ্রা যেতে পারেন না। কিন্তু সত্য হলো দিবানিদ্রায় ঘুমাতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই।
এ ক্ষেত্রে যা গুরত্বপূর্ণ তা হলো এই সময়টুকুতে আপনি আপনার চোখ দুটো বন্ধ বরে রাখবেন এবং দুনিয়ার কোলাহোল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে থাকবেন। ঘুমাতে পারলে ভালো। তবে দিবানিদ্রায় পুরোপুরি ঘুমাতে তেমন কোনো কথা নেই। দিবানিদ্রা আসলে ঘুম ও জেগে থাকার মাঝামাঝি একটি অবস্থা। এটি দিনের এমন একটি সময় যখন আপনি দুনিয়ার আর কোনো কিছু নিয়ে ভাববেন না। যখন আপনার মনটি থাকবে পুরোপুরি ফাকা।
দিবানিদ্রার পর আপনার চারপাশ সম্পর্কে পুনরায় সচেতন হতে পাঁচ মিনিট সময় নিন। দিবানিদ্রা শেষে তৎক্ষণাৎ আপনার ডেস্কের দিনের আলো ছড়ানো ল্যাম্পটি জালিয়ে দিন অথবা ঘরের বাইরে গিয়ে দিনের আলোয় যান। এতে তাৎক্ষণিকভাবেই আপনার জড়তা কেটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *