বিডি নিউজ ৬৪: রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল ৩টার দিকে রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- উপজেলার রতনদিয়া ইউনিয়নের মো. আব্দুল মালেক শেখের মেয়ে নূর জাহান (৫), একই এলাকার মো. দুলু শেখের মেয়ে সাদিয়া (৫)।নিহত শিশুরা সম্পর্কে খালোত বোন।
এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ফকির জানান, ধারণা করা হচ্ছে শিশু দুটি হয়তো খেলতে খেলতে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা নদীর থেকে লাশ দুটি উদ্ধার করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল