দাউদকান্দিতে মিটার রিডার ও মেসেঞ্জারদের কর্মবিরতি
দাউদকান্দিতে মিটার রিডার ও মেসেঞ্জারদের কর্মবিরতি

দাউদকান্দিতে মিটার রিডার ও মেসেঞ্জারদের কর্মবিরতি

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ বিদ্যুৎ সমিতিতে চুক্তিভিত্তিক মিটার রিডার ও মেসেঞ্জারদের পুনঃনিয়োগ ও চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে কুমিল্লা দাউদকান্দিতে আজ রবিবার থেকে ৭২ ঘণ্টার কর্ম বিরতি নেমেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর দাউদকান্দির গৌরীপুর সদর দপ্তরের মিটার রিডার ও মেসেঞ্জাররা।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর দাউদকান্দির গৌরীপুর সদর দপ্তর প্রাঙ্গণে মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার মধ্যে দিয়ে কর্মবিরতি পালন করছেন। গৌরীপুর সদর দপ্তরের অধিনে বাঞ্ছারামপুর, হোমনা, তিতাস, মেঘনা, দাউদকান্দি এবং গজারিয়া উপজেলার প্রায় পাঁচ শতাধিক মিটার রিডার ও মেসেঞ্জাররা মানববন্ধনে অংশ নেন। পরে তারা সদর দপ্তরের সামনে প্রতিবাদ সভা করেন।

ছয় দফা দাবিতে বক্তারা বলেন, চাকুরি স্থায়ীকরণ করতে হবে। গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে। দুই হাজার থেকে চার হাজার রিডিং এবং পাঁচ হাজার বিল বিতরণের দাপ্তরিক আদেশ বাতিল করতে হবে। চাকরির মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরি  রহিতকরণ করতে হবে। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি চালু করতে হবে এবং যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *