সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ আওয়ামী লীগের দুইদিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। দ্বিতীয় দিন রবিবার বিকেলে কাউন্সিলরদের বিপুল সমর্থন নিয়ে ফের সভাপতি হলেন শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের।

সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম এবং বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন।

এসময় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই প্রস্তাব সমর্থন করলে উপস্থিত কাউন্সিলররাও সমর্থন করেন।

এই নিয়ে ৮মবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি হলেন।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *