মালয়শিয়ায় আজ মুখোমুখি ভারত-পাকিস্তান
মালয়শিয়ায় আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

মালয়শিয়ায় আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

বিডি নিউজ ৬৪: কাশ্মীর হামলা, পরবর্তীতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়মিত গুলির লড়াইয়ের মধ্যে দুই প্রতিবেশি দেশের সার্বিক সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। ক্রিকেটে মুখ দেখাদেখি বন্ধ। এমতাবস্থায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

মালয়শিয়ায় চলমান এই টুর্নামেন্টে গত ম্যাচে কোরিয়ার বিপক্ষে ড্র করে ভারত। তাই আজকের ম্যাচ জিতে তিন পয়েন্ট সংগ্রহ করতে চায় শ্রীজেশদের দল। অন্যদিকে পাকিস্তান কোচ খাজা জুনেইদের মন্তব্য, ‘‘ভারত-পাক আবেগের ম্যাচ। চাপ সামলানোটাই আসল।’’

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারত ৬ নম্বরে আর পাকিস্তান ১৩। এটি ভারত-পাকিস্তানের মধ্যকার ১৬৬তম হকি ম্যাচ। পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রীড়া সম্পর্ক ছিন্ন করার পরিপ্রেক্ষিতে কিছুদিন ভারতে অনুষ্ঠেয় কাবাডি বিশ্বকাপে পর্যন্ত পাকিস্তানকে খেলতে দেওয়া হয়নি। কিন্তু টুর্নামেন্টের হিসাব-নিকাশে পড়ে হকিতেই মুখোমুখি হতে হলো দুই দলকে।

টুর্নামেন্টের আগে ভারত অধিনায়ক বলেছিলেন, টুর্নামেন্ট জিতলে ট্রফি উৎসর্গ করবেন কাশ্মীরের শহীদদের উদ্দেশ্যে। তবে মালয়েশিয়ায় পৌঁছে সুর অনেক নরম করে বলেছেন, ‘‘দেশের মাটিতে পাকিস্তান এখন স্পর্শকাতর প্রসঙ্গ। কিন্তু এখানে ওরা অন্যদের মতোই আর একটা টিম।’’

তবে পাকিস্তানের খেলোয়াড়দের মুখ বন্ধ করে দিয়েছেন তাদের টিম ম্যানেজম্যান্ট। কোনোরকম মন্তব্য কিংবা জিতলেও বেশি উচ্ছাস প্রকাশেও নাকি নিষেধ করা হয়েছে। যা বলার বলেছেন পাক কোচ খাজা জুনাইদ-‘‘হকির মাঠ বন্ধুত্বের জায়গা, সীমান্তের মতো গোলাগুলি চালানোর নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *