সাকিবকে হারিয়ে বিপদে বাংলাদেশ
সাকিবকে হারিয়ে বিপদে বাংলাদেশ

সাকিবকে হারিয়ে বিপদে বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: জিততে হলে করতে হবে ২৮৬ রান। সময় আছে হাতে। কিন্তু বাংলাদেশ যে নিয়মিত বিরতিতে ইংল্যান্ডের স্পিনারদের কাছে উইকেট হারাচ্ছে! লাঞ্চ থেকে ফেরার পর ৫৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। বিপদেই স্বাগতিকরা। মাত্রই আউট হয়ে ফিরলেন সাকিব আল হাসান (২৪)। ১৪০ রানে পড়ল ৫ উইকেট। জিততে হলে আরো ১৪৬ রান করতে হবে। কিন্তু অভিজ্ঞ ৫ ব্যাটসম্যান নেই। অধিনায়ক মুশফিক রহিমের (৮) সাথে যোগ দিয়েছেন অভিষিক্ত সাব্বির রহমান।

সকালে ৪.২ ওভারের মধ্যে ইংল্যান্ডের শেষ ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২৪০ রানে অল আউট প্রতিপক্ষ। প্রথম ইনিংসের লিডে তারা এগিয়ে থাকল ২৮৫ রানে। এত বড় টার্গেট তাড়া করে কখনো জেতেনি বাংলাদেশ। তার ওপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটসম্যানদের জন্য উইকেট দারুণ কঠিন।

ইংল্যান্ডের দুই ইনিংসের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। আবার বাংলাদেশের প্রথম ইনিংসের ৬ উইকেট ইংলিশ স্পিনারদের। চতুর্থ দিনের ভাঙা উইকেটে স্পিনাররা ছড়ি ঘুরাবে জানা ছিল। তাই ঘটছে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৫টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। ২টি করে উইকেট দুই অফ স্পিনার মঈন আলি ও গ্যারেথ ব্যাটির। একটি লেগ স্পিনার আদিল রশিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *