সমর্থকদের দিকে তেড়ে গেলেন মেসি!
সমর্থকদের দিকে তেড়ে গেলেন মেসি!

সমর্থকদের দিকে তেড়ে গেলেন মেসি!

বিডি নিউজ ৬৪: মেজাজ ঠিক রাখতে পারলেন না বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। অবশ্য তাদের সাথে শনিবার যা হয়েছে তাতে মেজাজ ঠিক রাখা আসলেই মুশকিল। মেসির ‘বিতর্কিত’ প্রথম গোল, ভ্যালেন্সিয়ার পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়া এবং অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে বার্সেলোনার জয়সূচক গোলের পর মেসি-নেইমারদের ওপর বোতল ছুঁড়ে মারে ভ্যালেন্সিয়ার সমর্থকরা।

শনিবার লা-লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের এমন রোষানলে পড়ে বার্সেলোনা। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করার পর নেইমার-সুয়ারেজদের সঙ্গে উদযাপন করছিলেন মেসি। এমন সময়ে একটি বোতল তার মাথা লক্ষ্য করে ছোঁড়া হয়। যা নেইমারের মাথায় লাগে। তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে মাঠে শুয়ে পড়েন নেইমার। প্রতিপক্ষ সমর্থকদের এ হেন আচরণে শান্ত মেসিও উত্তজিত হয়ে পড়েন। গ্যালারির দিকে তেড়ে গিয়ে ভ্যালেন্সিয়া সমর্থকদের উদ্দেশ্যে কর্যদ মন্তব্য করেন মেসি।

২২তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেওয়া মেসির গোলটি নিয়ে আপত্তি জানিয়েছিল ভ্যালেন্সিয়ার খেলোয়াড়রা। ১৬ গজ দূর থেকে শট নিয়েছিলেন আর্জেন্তাইন অধিনায়ক। অফসাইডে থাকা সুয়ারেজ শেষ মুহূর্তে লাফ দিয়ে পায়ের নিচে দিয়ে বলটা যেতে দেন। ভ্যালেন্সিয়ার দাবি টিভি রিপ্লেতে যৌক্তিকই মনে হয়। সুয়ারেজের জন্য গোলরক্ষকের বলের পথ বুঝতে সমস্যা হয়েছে। তাই বল স্পর্শ না-করলেও অফসাইডের বাঁশি বাজানো উচিত ছিল রেফারি। রেফারি এ দাবিতে কর্ণপাত করেননি। প্রতিবাদ করে উল্টো হলুদ কার্ড দেখেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *