বিডি নিউজ ৬৪: কঙ্কনা সেন শর্মার চোখের দিকে সরাসরি তাকানো কঠিন। তিনি অনেকের চোখেই আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং তার অভিনয়গুণও চমৎকার। তার চোখ যেন উজ্জ্বলতা ছড়ায়। কালো জ্বলজ্বলে চোখ সব সময়েই শক্তি ও বুদ্ধিমত্তা প্রকাশ করে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দেখাতে নয়, দেখতেই ভালোবাসেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যানসওয়ার্ল্ড ইন্ডিয়া।
চলচ্চিত্রে অভিনয়ে কঙ্কনা খুবই সাবলীল। তবে তিনি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানালেন, তিনি সঠিকভাবে চলচ্চিত্র বাছতে পারদর্শী নন। আর এ কারণে খুব ভালো একটা চলচ্চিত্রে অভিনয় করা হয়নি তার। তবে এবার চলচ্চিত্র বানাতে নেমে সে ঘাটতি কাটিয়ে উঠবেন।
সম্প্রতি কঙ্কনা জানিয়েছেন চলচ্চিত্র নিয়ে তার ভালোবাসা ও স্বপ্নের কথা। তিনি কানাডায় টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন। সেখানে তার পরিচালিত প্রথম চলচ্চিত ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’-এর প্রিমিয়ার হলো। অভিনেত্রী হিসাবে আগেই নিজের প্রতিভা দর্শকদের কাছে তুলে ধরেছেন কঙ্কনা সেনশর্মা৷ এবার পরিচালনায়ও নিজের প্রতিভার ছাপ রাখলেন তিনি৷
কঙ্কনা বলেন, ‘পরিচালক হিসেবে আমি সৃজনশীল প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারছি। এটি একটি দারুণ বিষয়। আর আমি কখনোই মানুষের সামনে দেখাতে পছন্দ করি না। আমি দেখতে পছন্দ করি।’
কঙ্কনার বাবা মুকুল শর্মা একজন বৈজ্ঞানিক লেখক এবং সাংবাদিক। তার মা অপর্ণা সেন একজন অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা। তার একজন বড় বোনও আছে, কমলিনি চট্টোপাধ্যায়। ২০০১ সালে দিল্লীর সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি ইংরেজিতে সম্মান ডিগ্রী অর্জন করেন।
তাঁর প্রথম ছবি ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটিকে নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে৷ ভৌতিক এবং রহস্যের আবেশে ৩ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলার যেন অন্তরের অতৃপ্তিকে আরও খানিকটা বাড়িয়ে দেয়৷ আদিবাসীদের গ্রামে বনেদি বাবুয়ানা, মদ এবং যৌনতার পাশাপাশি অশরীরীর আরাধনা, রাতের প্রেক্ষাপটে ট্রাইবাল ভৌতিক গান – সব মিলিয়ে ছবির আকর্ষণকে কয়েকগুণ বাড়িয়ে দেয়৷ ছবিতে অভিনয় করতে দেখা যায় কল্কি কোয়েচলিন, রণবীর শোরে, বিক্রম মাসে, ওম পুরি, তনুজা, তিলোত্তমা সোম এবং গুলশন দেভাইয়াকে৷
আমি দেখাতে নয়, দেখতে ভালোবাসি : কঙ্কনা
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল