বিডি নিউজ ৬৪: আয়ারল্যান্ডের ফিল্মে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের মডেলিংয়ে সুপরিচিত মুখ খালেদ হোসাইন সুজন।
গতকাল শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টের মাধ্যমে প্রিয়তি জানান, ‘একটি ঘোষণা, আইরিশ মুভি ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের সুপার মডেল খালেদ হোসাইন সুজনের।’
প্রিয়তি আরো জানান, ‘আমি শুধুই আমাদের দেশীয় মেধাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। বাকিটুকু জানতে চোখ রাখুন।’
তিনি জানান, লুজ গ্রিপ ফিল্মস প্রোডাকশনের ব্যানারে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে বাংলাদেশি মডেল সুজনকে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন আয়ারল্যান্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। এরই মধ্যে ছবিটির প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রোডাকশন হাউজের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল