বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ায় ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আজ রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন আলী জানান, সকালে কারখানায় যাওয়ার পথে এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে আশপাশের শ্রমিকরা এ ঘটনায় জেরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে তারা মহাসড়কে ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অবস্থান করেন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল