গোয়ালন্দে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
গোয়ালন্দে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

গোয়ালন্দে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বিডি নিউজ ৬৪: রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় আজ শনিবার দুপুরে ‘ওপেন হাউস ডে. অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে মুক্ত আলোচনা করেন জেলা পুলিশ প্রশাসক।

গোয়ালন্দঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নির্ধারিত সময় পর্যন্ত পদ্মায় নিষিদ্ধ ইলিশ মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরো বলেন, “অবৈধ ইলিশ ক্রেতাদের মধ্যে যদি কোনো পুলিশ সদস্যও থাকেন তবে তাঁকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

এ সময় গোয়ালন্দ ফকির আব্দুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, উউানচর ইউপি প্যানেল চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর আব্দুর রশিদ ফকির, মৎস্য ব্যবসায়ী বাদল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *