বিচ্ছেদের পরে ফের একসঙ্গে মালাইকা-আরবাজ
বিচ্ছেদের পরে ফের একসঙ্গে মালাইকা-আরবাজ

বিচ্ছেদের পরে ফের একসঙ্গে মালাইকা-আরবাজ

বিডি নিউজ ৬৪: সম্পর্কটাকে কি বাঁচিয়ে রাখার কথাই ভাবছেন আরবাজ খান এবং মালাইকা অরোরা? তাঁদের কার্যকলাপ তো সে রকমই ইঙ্গিত দিচ্ছে!

সম্প্রতি মালাইকা এবং তাঁর পরিবারের সঙ্গে বান্দ্রার এক রেস্তোরাঁয় ডিনার করেন আরবাজ। মালাইকা ছাড়াও ছিলেন তাঁর মা, বোন অমৃতা এবং ভগ্নীপতি। গোটা সন্ধ্যাটা একসঙ্গে মজায় কাটালেন সকলে। আরবাজ এবং মালাইকা অবশ্য এক গাড়িতে ফেরেননি। মালাইকা ফেরেন মায়ের সঙ্গে। অমৃতা এবং তাঁর স্বামীর সঙ্গে এক গাড়িতে ওঠেন আরবাজ। কিন্তু দু’জনে একসঙ্গে অতটা সময় কাটানো কি ইতিবাচক দিকেই ইশারা করছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *