বিডি নিউজ ৬৪: প্রতিযোগিতায় ছিল বিড়াল। প্রতিদ্বন্দ্বিতা করছিল বাঘও। স্পেস স্যুট পড়া দুই প্রাণী। কিন্তু বড় বড় চোখের নেকড়েটা হারিয়ে দিল ওই বাঘ আর বিড়ালকে। ভোটাভুটি শেষে দেখা গেল মোটের অর্ধেকের বেশি ভোটই পেয়েছে নেকড়েটা। আর তাই ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের মাস্কট হয়ে গেল ‘নেকড়ে’।
শনিবার সকালে মস্কোতে প্রকাশ করা হলো ‘জাবিভাকা’কে। ভাবছেন এটা আবার কি? রুশ শ্বদ জাবিভাকার বাংলা করলে দাঁড়ায় ‘যে গোল করে’। রাষ্ট্রচালিত একটি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় লেট-নাইট শোতে ‘জাবিভাকা’ প্রথমবারের মতো প্রকাশ্যে এল। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
দশ লাখেরও বেশি মানুষ মাস্কট নির্বাচনের ভোটাভুটিতে যোগ দিয়েছিলেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানাচ্ছে, বিশ্বকাপের ইতিহাসে মাস্কট নির্বাচনে এতটা সাড়া আগে পড়েনি। ২০১৮ বিশ্বকাপ রাশিয়ার ১১টি শহরে হবে। এই প্রথম তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি আয়োজন করতে যাচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল