মুরগি বিক্রেতার লাশ উদ্ধার, পুলিশ বলছে খুন
মুরগি বিক্রেতার লাশ উদ্ধার, পুলিশ বলছে খুন

মুরগি বিক্রেতার লাশ উদ্ধার, পুলিশ বলছে খুন

বিডি নিউজ ৬৪: যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে শওকত মোড়ল (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, তাঁকে খুন করা হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে হাড়িয়াঘোপ-পরচক্রা আঞ্চলিক সড়কের পাশ থেকে শওকতের লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় সূত্র বলছে, শওকত মুরগি বিক্রেতা ছিলেন। গ্রাম থেকে মুরগি নিয়ে তিনি বাজারে বিক্রি করতেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের ভাষ্য, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে তাঁদের সন্দেহ। লাশ কেশবপুর থানায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *