বিডি নিউজ ৬৪: জম্মু কাশ্মীরের কাঠুয়া এবং রাজৌরি সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। এ ঘটনায় আহত হয়েছে এক জওয়ান।
বিএসএফ-এর এক কর্মকর্তা জানান, গতকাল মাঝরাত থেকে রাজৌরি সেক্টরে ভারত-পাক সীমান্তে গুলি বর্ষণ করে পাক রেঞ্জার্স বাহিনী। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা জওয়ান। এরপর আজ সকাল পৌনে ১০টা নাগাদ কাঠুয়ার হিরানগর সেক্টরের ববিয়া এলাকায় সীমান্ত লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাক রেঞ্জার্স বাহিনী। ৮২ মিমি মর্টার ছোঁড়ে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা জওয়ান। দু’পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট চলে গুলি বিনিময়। আহত হন এক সেনা জওয়ান।
এই গোলাগুলিতে এক পাকিস্তানি রেঞ্জার্স মারা গিয়েছেন বা জখম হয়েছেন বলে সূত্রের খবর। তবে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল