বিরতির আগেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ
বিরতির আগেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ

বিরতির আগেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: লাঞ্চের ঠিক আগের ওভারে মঈন আলি জোড়া উইকেট নিয়েছিলেন। সেই ধাক্কা কাটিয়ে চা বিরতির ঠিক আগের ওভার পর্যন্ত দারুণ খেলল তামিম ইকবাল ও মাহমুদ উল্লাহর জুটি। কিন্তু এবারও বিরতির ঠিক আগের ওভারেই আঘাত। লেগ স্পিনার আদিল রশিদ তুলে নিলেন মাহমুদ উল্লাহকে (৩৮)। ভাঙলো বাংলাদেশের ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। চা বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৯ রান। তামিম ইংল্যান্ডের বিপক্ষে তার পঞ্চম ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে দাঁড়িয়ে।

চট্টগ্রামে ৭ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় দিন শুরু ইংল্যান্ডের। সেখান থেকে ২৯৩ রানে অল আউট তারা তারপর প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে ভালোই চলছিল সব। ইংল্যান্ড ৩৯ বছরের অফ স্পিনার গ্যারেথ ব্যাটিকে দিয়ে বোলিং ওপেন করায়। এরপর দুই প্রান্ত থেকে আক্রমণ শুরু করেন আদিল ও অফ স্পিনার মঈন। ইমরুল তখন ২১ রানে। কিন্তু মঈনের একট কুইকার ভেঙে দেয় তার স্টাম্প। ৫ বলের মধ্যে ২ উইকেট নেন মঈন। কোনো রান করার আগেই মুমিনুল হক মঈনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ২৯ রানেই পড়ে ২ উইকেট।

বিরতির পর ফিরে শুরু তামিম ও মাহমুদ উল্লাহর সংগ্রাম। পেস আর স্পিনে আক্রমণ চলে ইংল্যান্ডের। কিন্তু এই জুটি প্রতিরোধের দেওয়াল তুলে রুখে দাঁড়ান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া তামিম যেন ধৈর্য্যের প্রতিমূর্তী ঘরের মাঠে। মাহমুদ উল্লাহও দারুণ সঙ্গ দেন। এভাবে দলের ধাক্কা সামাল দেন তারা। ফিফটিও হয়ে যায় তামিমের। কিন্তু বিরতির আগে আবার ধাক্কা। নতুন সঙ্গী মুশফিকুর রহিমকে নিয়ে আবার তাই নতুন শুরু তামিমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *