ইলিশ শিকার : মুন্সীগঞ্জে ১৫ জেলের জরিমানা, ৩০ কেজি ইলিশ জব্দ
ইলিশ শিকার : মুন্সীগঞ্জে ১৫ জেলের জরিমানা, ৩০ কেজি ইলিশ জব্দ

ইলিশ শিকার : মুন্সীগঞ্জে ১৫ জেলের জরিমানা, ৩০ কেজি ইলিশ জব্দ

বিডি নিউজ ৬৪: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মুন্সীগঞ্জের ১৫ জেলের ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ কেজি মা ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) ভোরে লৌহজং উপজেলার মাওয়া এলাকাসংলগ্ন পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এস শাহীনের নেতৃত্বে পদ্মা এ অভিযান চালানো হয়।

মাওয়া নৌ-ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জেলেদের জরিমানা, মা ইলিশ ও কারেন্ট জাল জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *