জামালপুরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
জামালপুরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

জামালপুরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, শুক্রবার ধানুয়া গ্রামে আবু রায়হান নামে ১৬ বছর বয়সী ওই স্কুল ছাত্রের লাশ পা ওয়া যায়।
“বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রায়হান নিখোঁজ ছিল।সকালে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য রবিউলের বাড়ির পাশের পুকুরে রায়হানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান ওসি।
রায়হান ধানুয়া গ্রামের বাচ্চা মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *