২৩ অক্টোবর নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন
২৩ অক্টোবর নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন

২৩ অক্টোবর নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন

বিডি নিউজ ৬৪: নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচন ঘিরে মাঠে নেমেছেন দুই প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা।
আগামী ২৩ অক্টোবর রোববার ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন এবং ব্রঙ্কসে ৫টি কেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।
ওই নির্বাচনে ১৯টি পদে দুটি প্যানেলের মোট ৩৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই সোসাইটির নির্বাচনে এবার সর্বোচ্চ সংখ্যক ১৮ হাজার ৫৫১ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।
১৯৯০ সাল থেকে ২৬ বছর ধরে সংগঠনটির নির্বাচনের আগ দিয়ে অংশগ্রহণকারী প্রার্থীরা নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে একটি কম্যুনিটি সেন্টার প্রতিষ্ঠার অঙ্গীকার করে আসছেন।
৪১ বছর বয়সী সংগঠনটির নির্বাচন প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হলেও কম্যুনিটি সেন্টারটি প্রতিষ্ঠিত হয়নি।
এবারও নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রার্থীরা কম্যুনিটি সেন্টার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জনসংযোগে মাঠে নেমেছেন।
এ নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক অঞ্চলের তিন লাখ প্রবাসীর আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে পোস্টার, ব্যানার এবং প্ল্যাকার্ডে ছেয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *