লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরে পুকুর থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে পৌর শহরের পিটিআইসংলগ্ন এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে যুবকটি মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শহরের কলেজ রোডের পিটিআইসংলগ্ন এলাকার একটি পুকুরে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার মো. শাহ নেওয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত চলছে। তবে যুবকটি মানসিক প্রতিবন্দী বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *