যে ৭ কারণে গুগল পিক্সেল স্মার্টফোন বাজারের সেরা
যে ৭ কারণে গুগল পিক্সেল স্মার্টফোন বাজারের সেরা

যে ৭ কারণে গুগল পিক্সেল স্মার্টফোন বাজারের সেরা

বিডি নিউজ ৬৪: গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন গুগল পিক্সেল। এর অনবদ্য বিভিন্ন ফিচারের কারণে একে অনেকেই বাজারের সেরা স্মার্টফোন বলছেন। এ লেখায় তুলে ধরা হলো বিশ্লেষকদের উল্লেখ করা তেমন ৭টি কারণ, যা একে বাজারের অন্যতম সেরা স্মার্টফোন হিসেবে পরিচিত করাচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. এতে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে
এতে গুগলের নতুন অ্যাপ এবং সার্ভিস থাকবে। সেখানে রয়েছে গুগলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিসটেন্ট। এতে স্মার্টফোনটি দিয়ে বহু কাজ করা সহজ হবে।
২. অ্যান্ড্রয়েড আপডেট
গুগল আর নেক্সাস নামে স্মার্টফোন বের করবে না। এবার নতুন নামে আসবে ফোন। ওই ব্রিটিশ ওয়েবসাইটে জানানো হয়, নতুন নাম হবে পিক্সেল।  আর এ কারণে গুগলের অপারেটিং সিস্টেমের যে কোনো আপডেট সবার আগে এ স্মার্টফোনেই দেওয়া হবে।

৩. বিল্ট-ইন কাস্টমার সার্ভিস
আপনার স্মার্টফোনের কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়লে ২৪ ঘণ্টাই আপনি সহায়তা পাবেন। এজন্য স্মার্টফোনটির সেটিংস থেকে সাপোর্ট-এ যেতে হবে। আর এতে কেউ স্মার্টফোনটি হারিয়ে ফেললেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সহজেই।
৪. আইফোন থেকে পিক্সেলে যাওয়ার সুবিধা
আপনি যদি আইফোন ব্যবহারকারী হন তাহলে সহজেই গুগল পিক্সেলে যেতে পারবেন। এজন্য একটি ট্রান্সফার টুল আছে। এতে আপনি আইফোনের কনট্রাক্টস, মিউজিক, ছবি ইত্যাদি সহজেই পিক্সেলে ট্রান্সফার করতে পারবেন।

৫. আনলিমিটেড অনলাইন ছবি স্টোরেজ
আপনার ছবির ফাইল যতই বড় হোক না কেন, তা গুগলের অনলাইন স্টোরে বিনামূল্যে রাখতে পারবেন। এতে ছবি হারানোর আশঙ্কা কমে যাবে অনেকাংশে।
৬. বাড়তি অ্যাপের ঝামেলা নেই
অধিকাংশ স্মার্টফোনেই বিক্রেতারা নিজস্ব অ্যাপ ইনস্টল করে বিক্রি করে। কিন্তু এ স্মার্টফোনটিতে শুধু দরকারি অ্যাপগুলোই থাকছে। আর এ কারণে স্মার্টফোনটির পারফর্মেন্স ভালো হবে বলে ধারণা গুগলের।

৭. গুগলের মূল অপারেটিং সিস্টেম
গুগলের মূল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে এ স্মার্টফোনটিতে। অন্য যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোনের ক্ষেত্রেই অপারেটিং সিস্টেম মডিফাই করা হয়। তবে গুগল স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের অরিজিনাল ভার্সন ব্যবহার করছে। আর এটি স্মার্টফোনটি সবচেয়ে ভালোভাবে চলতে সহায়তা করবে। এ কারণে স্মার্টফোনটির নিরাপত্তা ব্যবস্থাও ভালো হবে বলে জানিয়েছে গুগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *