খাবারটি স্বাস্থ্যকর কি না বলে দেবে অ্যাপ
খাবারটি স্বাস্থ্যকর কি না বলে দেবে অ্যাপ

খাবারটি স্বাস্থ্যকর কি না বলে দেবে অ্যাপ

বিডি নিউজ ৬৪: যারা সব সময় ক্যালরি নিয়ে চিন্তিত থাকেন তাদের সমস্যার সমাধান করবে ডিজিটাল স্বাস্থ্য এবং ওজন কমানোর অ্যাপ লুজ ইটের নতুন সুবিধা ‘স্ন্যাপ ইট’। স্মার্টফোনে ছবি তুললেই অ্যাপ বলে দেবে যে খাবারটি আপনি খাচ্ছেন তা আপনার শরীরের জন্যে কতটা ভালো!

যে হারে মানুষের শরীরে রোগ বাসা বাঁধছে সেই চিন্তা থেকেই মার্কিন  যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ২০১৪ সালে একটি নতুন উদ্যোগ গ্রহণ করে। এফডিএর পক্ষ থেকে ঘোষণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে চেইন রেস্তোরাঁগুলো তাদের খাদ্যতালিকায় খাবারের নামের পাশে সেই খাবারে ক্যালরির পরিমাণও উল্লেখ করতে বাধ্য থাকবে। আইনটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত সব রেস্তোরাঁয় তা মানা হচ্ছে না।

স্ন্যাপ ইটের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে মনে করছে সংস্থাটি। তাই স্ন্যাপ ইট আরও সমৃদ্ধ হওয়া দরকার, যাতে এটি সব খাবার চিনতে পারে। এটি এখন সুশি রোল চিনতে পারলেও তার ভেতরে থাকা বিভিন্ন রকম চাল ও মাছ চিনতে সমস্যা করে।

লুজ ইটের প্রধান নির্বাহী পরিচালক চার্লস তিয়াগো স্ন্যাপ ইটকে অটোম্যাটিক গাড়ির সঙ্গে তুলনা করেছেন। তার মতে, অটোম্যাটিক গাড়ি চালকের শুধু হেলপার হিসেবে কাজ করে। সে ক্ষেত্রে চালককে অবশ্যই গাড়ির স্টিয়ারিং ধরে রাখতে হয়। ঠিক তেমনি স্ন্যাপ ইট আপনাকে খাবারের গুণাগুণ জানিয়ে সাহায্য করবে। তাই বলে আপনি আপনার নিজস্ব বুদ্ধিকে একেবারে কাজে না লাগিয়ে, সব অ্যাপের উপর ছেড়ে দিলে চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *