১৩৬ বছরের মধ‌্যে ২০১৬-র সেপ্টেম্বর ছিল উষ্ণতম মাস
১৩৬ বছরের মধ‌্যে ২০১৬-র সেপ্টেম্বর ছিল উষ্ণতম মাস

১৩৬ বছরের মধ‌্যে ২০১৬-র সেপ্টেম্বর ছিল উষ্ণতম মাস

বিডি নিউজ ৬৪: গত ১৩৬ বছরের মধ‌্যে গরম সবচেয়ে বেশি ছিল এই সেপ্টেম্বর মাসে। চলতি ২০১৬ সাল বিশ্বের জানা ইতিহাসের উষ্ণতম বছর হতে চলেছে- এমন ধারণার মধ্যেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই তথ‌্য দিয়েছে বলে যুক্তরাজ‌্যের দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে। নাসার হিসাবে এর আগে ২০১৪-র সেপ্টেম্বর ছিল উষ্ণতম। এবারের গড় তাপমাত্রা ওই বছরের চেয়ে ০.০০৪ ডিগ্রি বেশি ছিল। সামান্য এ ব্যবধানকে পরিসংখ্যানের ভাষায় স্ট্যাটিস্টিক্যাল টাই বলেও অ্যাখ্যা দিয়েছে তারা।

ইন্ডিপেনডেন্ট বলছে, ১৯৫১ থেকে ১৯৮০ পর্যন্ত সেপ্টেম্বরগুলোর গড় তাপমাত্রার থেকে এবারের তাপমাত্রা শূন্য দশমিক ৯১ ডিগ্রি বেশি। বৈশ্বিক তাপমাত্রা মাপার আধুনিক পদ্ধতি চালু হওয়ার পর চলতি বছরের জুলাইয়ের উষ্ণতাও আগের বছরগুলোর রেকর্ড ভেঙেছিল। জুলাই, সেপ্টেম্বরের মতো গত ১২ মাসের ১১টিই উষ্ণতায় আগের বছরগুলোর রেকর্ড টপকে গেছে বলে জানিয়েছে নাসা। বাদ গেছে কেবল জুন মাস। প্রথমদিকে নাসা এ বছরের জুনকেও ১৩৬ বছরের মধ্যে উষ্ণতম জুন বলে ঘোষণা করলেও পরে জানায়, সে তথ্য ভুল।

প্রথম নয় মাসের গড় তাপমাত্রা ২০১৬ সালকে উষ্ণতম বছরের দিকেই ধাবিত করছে বলেও মন্তব্য এ গবেষকের। বিশ্বজুড়ে ছড়ানো ছিটানো ছয় হাজার তিনশ আবহাওয়া দপ্তরের তথ্য যাচাই বাছাই করে নাসা প্রতিমাসে বিশ্বের গড় তাপমাত্রার পরিমাণ বের করে। এসব দপ্তরের মাধ্যমে বিভিন্ন অঞ্চল এবং সমুদ্রের তাপমাত্রা জোগাড় করে সংস্থাটি। ১৮৮০ সালের আগে বৈশ্বিক তাপমাত্রা মাপতে এত তথ্যের সন্নিবেশ ঘটানো হত না বলে, তখনকার রেকর্ডকে বিবেচনায় নেয়া হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *