ধামরাইয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার

ধামরাইয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ধামরাইয়ের কালামপুর বাজার এলাকার একটি কলা বাগান থেকে ইউনুস (৫৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউনুসের বাড়ী কুষ্টিয়া জেলা শহরের কমলাপুর এলাকায়। তার দুই স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছেন।

কালামপুর গ্রামের শফিকের বাড়ির ভাড়াটিয়া ইউনুস মিয়া স্থানীয় বিলট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানার ওয়েলডিং সেকশনের মিস্ত্রি। ছেলে সোহেল রানা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তার বাবা। বুধবার সকালে পথচারীরা কালামপুর বাজার এলাকায় কলাবাগানে তার লাশ দেখতে পায়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরো জানান, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *