বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুরে ৪৯৩ পিস ইয়াবাসহ নয়ন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সকালে ওয়াপদা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক নয়ন নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বাগচা পাড়ার হাবিলের ছেলে। সূত্র জানায়, এ বিষয়ে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল