আক্কেলপুরে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
আক্কেলপুরে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

আক্কেলপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

বিডি নিউজ ৬৪: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনি গুচ্ছ গ্রামের ছবদের আলীর ছেলে দিলবর আলী (৩৫) নামে এক ব্যক্তি পুলিশের কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, দিলবর হত্যা ও ডাকাতিসহ প্রায় এক ডজন মামলার আসামি।

পুলিশ জানায়, গতরাত দেড়টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি এলাকায় সিএনজি নিয়ে টহল দিচ্ছিল পুলিশ। এ সময় একদল ডাকাত তাদের গতিরোধ করে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ তাদের লক্ষ্য করে সাত রাউন্ড গুলি ছুড়লে পালিয়ে যায় ডাকাতদল। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দিলবরকে গুলিবিদ্ধ আবস্থায় উদ্ধার করে রাত আড়াইটার দিকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। তার কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গুলিবিদ্ধ দিলবর এলাকার কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও হত্যাসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। রাতের ওই ঘটনায় ওবায়দুল ও বিধান নামে তাদের দুই পুলিশ কনস্টেবল আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *