ম্যানচেস্টার-লিভারপুল ম্যাচে জেতেনি কেউ
ম্যানচেস্টার-লিভারপুল ম্যাচে জেতেনি কেউ

ম্যানচেস্টার-লিভারপুল ম্যাচে জেতেনি কেউ

বিডি নিউজ ৬৪: ‘দ্য রেড ডেভিলস’ ও ‘দ্য রেডস’ এর লড়াই ছিল ওটি। এই লড়াইয়ে সবসময় মেলে বারুদের গন্ধ। ইংল্যান্ডের দুই সফল ক্লাব অ্যানফিল্ডে সোমবার যখন মুখোমুখি তখনো বারুন্দের গন্ধ খুব টের পাওয়া গেছে বাতাসে। কিন্তু সেই বারুদ থেকে আগুন জ্বলল না। আসলে জ্বালাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ০-০ ড্র করেছে তারা।

আরো একটি পয়েন্ট হারালো দ্য স্পেশাল ওয়ান কোচ হোসে মরিনহোর দল। এই ম্যাচে জিতলে ইন-ফর্ম লিভারপুল পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পাশে গিয়ে দাঁড়াত। কিন্তু জার্গেন ক্লপের দল থেকে গেল চতুর্থ স্থানেই। টানা ৫ ম্যাচ জয়ের রথ থামল তাদের। ম্যানচেস্টার ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।

লিভারপুল অবশ্য জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। এমরে ক্যান ও ফিলিপ্পে কুতিনহোকে রুখেছেন ম্যানচেস্টারের স্প্যানিয়ার্ড গোলকিপার দাভিদ দি গিয়া। সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ দুর্বল হেডে ম্যানইউর গোলের সম্ভাবনা নষ্ট করেছেন। দশ মাস পর এই প্রথম লিগে নিজেদের মাঠে গোল করতে ব্যর্থ হলো লিভারপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *