মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

বিডি নিউজ ৬৪: মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই  স্থানে কুমিল্লাগামী সবজিভর্তি একটি পিকআপ সামনের যানকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আরোহী সবজি ব্যবসায়ী মো. শামীম (২৫) ও মো. ইয়ামিন (২৮) নিহত হন। গুরুতর আহত হন  চালক। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, পিকআপটি মহাসড়কের পাশে সরিয়ে নিয়ে আটক করা হয়েছে। মহাসড়কটিতে যান চলাচল স্বাভবিক রয়েছে। নিহত দুইজন উত্তরাঞ্চল থেকে সবজি নিয়ে কুমিল্লা যাচ্ছিল।

শামীম কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শিকদারের ছেলে। ইয়ামিন বি. বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কলাবন্দি গ্রামের আল আমিনের ছেলে। লাশ দুটি ভবেরচর ফাঁড়িতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *