বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে বিসিবি একাদশ এবং ইংল্যান্ড একাদশের মধ্যে দুই দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও ড্র হয়েছে। ইংল্যান্ড ৭৮.২ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। এর আগে গতকাল প্রথম ইনিংসে বিসিবি একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৭৪.৪ ওভারে ২৯৪ রান সংগ্রহ করে। ৯৫ বলে ১৬টি চার ১ ছক্কায় ১০৬ রান করেন আবদুল মজিদ। এটাই দলের সর্বোচ্চ। এছাড়া নাজমুল হাসান শান্ত ৭২, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ৪৭ এবং উইকেটরক্ষক ব্যাটস্যান নুরুল হাসান ৩৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে হাসিব হামিদের ৫৭ রান এবং বেন ডাকেটের ৬০ রানের উপর ভর করে ২৫৬ রান করে ইংল্যান্ড। ইনিংসের শেষ দিকে বিসিবি একাদশের বোলিং তোপের মুখে পড়ে ইংলিশরা। তানভীর হায়দার ৪টি এবং শুভাশীষ-মোসাদ্দেক ১টি করে উইকেট নেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল