বাসায় স্বামীর বস্তাবন্দি মরদেহ, পালিয়ে গেছে স্ত্রী
বাসায় স্বামীর বস্তাবন্দি মরদেহ, পালিয়ে গেছে স্ত্রী

বাসায় স্বামীর বস্তাবন্দি মরদেহ, পালিয়ে গেছে স্ত্রী

বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার আফিম গলির একটি বাসায় বস্তাবন্দি অবস্থায় অঞ্জন ধর (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ পেয়েছে পুলিশ। তবে তার স্ত্রী পলাতক রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আফিম গলির নেপালবাবুর ভবনের পঞ্চম তলায় মরদেহটি পাওয়া যায়। অঞ্জন ধর নগরীর হাজারীগলির একটি স্বর্ণ দোকানের কর্মচারী ছিলেন। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানান, অঞ্জন ধরের শ্যালক বাবুল ধরও একই স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে। সকালে বাবুল ধর পুলিশকে জানায় তার দুলাভাই মারা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রী স্বামীকে খুন করে দেহটি বস্তাবন্দি করে পালিয়ে গেছে। কী কারণে বা কীভাবে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি। বাবুল ধরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ২-৩ দিন আগে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থেকে রক্ত বের হচ্ছে। তবে বস্তাটি এখনো খোলা হয়নি। সিআইডির ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা আসলে বস্তাটি খোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *