রংপুরে ধানক্ষেতে তরুণের গলা কাটা লাশ
রংপুরে ধানক্ষেতে তরুণের গলা কাটা লাশ

রংপুরে ধানক্ষেতে তরুণের গলা কাটা লাশ

বিডি নিউজ ৬৪: রংপুরে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর এক তরুণকে গলা কেটে হত‌্যা করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, আজ রবিবার সকালে রংপুর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বুড়াইল এলাকার একটি ধানক্ষেত থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। নিহত আবু রায়হান (১৯) গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হোমিও চিকিৎসক আবু হেনার ছেলে। স্থানীয় আনন্দলোক ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন তিনি।

রায়হানের বাবা আবু হেনা জানান, তার ছেলে নগরীর কুকরুল এলাকার মনি কনজ‌্যুমার সমবায় সমিতিতে মাঠকর্মীর কাজ করতেন। শনিবার রাত ৮টার দিকে কে বা কারা মোবাইলে ফোনে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় রায়হান পাশের ময়নাকুঠি বাজারে একটি সমবায় সমিতিতে যাচ্ছে বলে জানায়। এরপর রাতে সে আর ফেরেনি।

সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ধানক্ষেতে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন বলে জানান আবু হেনা। পরিদর্শক আজিজুল বলেন, লাশের গলা কাটা ও হাত-পা বাঁধা ছিল। তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ওই ধানক্ষেতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। রায়হানের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *