শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

বিডি নিউজ ৬৪: যশোরের শার্শা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় বিল্লাল হোসেন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার আদ-দ্বীন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন উপজেলার কাঠশেকড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বিল্লাল সকালে মোটরসাইকেলে করে শার্শা বাজারে যাচ্ছিলেন। পথে ওই হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। শার্শা থানা উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন জানান, প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *