অ্যায় দিল হ্যায় মুশকিলের ওপর নিষেধাজ্ঞা!
অ্যায় দিল হ্যায় মুশকিলের ওপর নিষেধাজ্ঞা!

অ্যায় দিল হ্যায় মুশকিলের ওপর নিষেধাজ্ঞা!

বিডি নিউজ ৬৪: ভারতের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গেছে অ্যায় দিল হ্য়ায় মুশকিল। কিন্তু তা সত্ত্বেও ছবিটি মুক্তি হতে দেবে না বলে জানাল সিনেমা ওনারস এক্সিবিশন অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া । পাকিস্তানি শিল্পী ছবিতে থাকার জন্যই ছবি রিলিজ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা।

করণ জোহরের ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল সেন্সর বোর্ড থেকে U/A সার্টিফিকেট পেয়েছে। ধর্মা প্রোডাকশনসের  সিইও অপূর্ব মেহেতা জানিয়েছেন, সেন্সর বোর্ড থেকে ছবিটি ক্লিয়ারেন্স পেয়ে গেছে। নির্দিষ্ট দিন, অর্থাৎ ২৮ অক্টোবরই রিলিজ করবে ছবিটি। ফক্স স্টার স্টুডিওর সিইও বিজয় সিং জানিয়েছেন, ছবিটি প্রেমের ছবি। তাই এই ছবি মুক্তির সবচেয়ে ভালো দিন দিওয়ালি। সেদিনই মুক্তি পাবে অ্যায় দিল হ্যায় মুশকিল।
কিন্তু সংস্থার প্রেসিডেন্ট নীতিন দাতার ছবি মুক্তির পক্ষপাতী নন। তিনি জানিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত কোনও রাজনৈতিক চাপের কারণে নয়। তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয়, দেশের এখন যা পরিস্থিতি, তাতে ছবিটি রিলিজ করতে দেওয়া উচিত হবে না। যেখানেই পাকিস্তানি শিল্পী, টেকনিশিয়ান, পরিচালক, সংগীত পরিচালক যেছবিতে কাজ করেছেন, সেগুলো কোনওটাই রিলিজ করতে দেওয়া হবে না। “ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অন্য সংগঠনগুলোর সঙ্গেও আমরা কথা বলেছি। জানিয়েছি, দেশের মানুষের এখন যে মনোভাব তার দিকে তাকিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া হয়।” বলেছেন দাতার। তিনি আরও জানিয়েছেন, ভারতের চারটি প্রদেশ- গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক ও গোয়ার কোনও থিয়েটারে রিলিজ় করবে না অ্যায় দিল হ্যায় মুশকিল। বিশেষত পুনে, নাসিক ও মুম্বাইয়ে এই ব্যান কার্যকর হবে। তবে ছবিটি আইনত ব্যান করা হয়নি। ফলে রিলিজের একটা আশা থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *