পালটে গেল নওয়াজউদ্দিন সিদ্দিকির চেহারা
পালটে গেল নওয়াজউদ্দিন সিদ্দিকির চেহারা

পালটে গেল নওয়াজউদ্দিন সিদ্দিকির চেহারা

বিডি নিউজ ৬৪: কানে দুল, লেদার জ্যাকেট, হাই বুটস। আপাতত নওয়াজ়উদ্দিন সিদ্দিকির ফ্যাশন এটাই। তবে রিয়েল লাইফে নয়। রিল লাইফে। মুন্না মাইকেলে এটাই তাঁর লুক। পরিচালক সাবির খান বলেছেন, “যখন আমি মুন্না মাইকেলে  নওয়াজেরর চরিত্রটি লিখছিলাম, তখনই ভেবে নিয়েছিলাম নওয়াজের লুক কেমন হবে। আমি ঠিক করে নিয়েছিলাম চরিত্রটি কীভাবে হাঁটবে, চলবে, কথা বলবে। যখন ওয়ার্কশপ শুরু হয়, নওয়াজ় চরিত্রের মধ্যে সম্পূর্ণ ঢুকে গিয়েছিলেন। আমি বুঝিয়ে দিই আমি ঠিক কী চাইছি। ভেবেছিলাম উনি হয়তো কিছু প্রশ্ন করবেন। কিন্তু উনি একটা প্রশ্নও করেননি। বুঝে গিয়েছিলেন আমি কী বলতে চাই। সেটাই করেছেন  নওয়াজ।

নওয়াজ বলেছেন, সাবির কমার্শিয়াল ছবি বানান। কিন্তু ডিটেলিংয়ের দিকেও তিনি জোর দেন। সেট এমনভাবে সাজান যাতে বাস্তব মনে হয়। ছবিতে এক রোম্যান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি। আমি চাই আমার এদিকটাও দর্শক দেখুক। বলেছেন তিনি। রোম্যান্সের পাশাপাশি ছবিতে নাচেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে।

মুন্না মাইকেল ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি ছাড়াও আছেন টাইগার শ্রফ। ছবিটি পরিচালনা করছেন সাবির খান। ছবিটি প্রযোজনা করছেন ভিকি রাজানি। রাস্তার ছেলে মুন্না কীভাবে বড় ডান্সার হয়ে ওঠে তা নিয়েই গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *