লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদকে ঢাকায় অপহরণ!
লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদকে ঢাকায় অপহরণ!

লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদকে ঢাকায় অপহরণ!

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের ডা. ইকবাল মাহমুদ ঢাকা থেকে অপহৃত হয়েছে বলে পরিবার অভিযোগ করেছেন। শনিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকার সাইন্স ল্যাবরেটরী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় শনিবার রাতে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে তার বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম।

ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি স্বাস্থ্য বিভাগের মহাখালীতে কর্মরত ছিলেন।
নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া রয়েল কোচে করে ঢাকার উদ্দেশে রওনা হন ডা. ইকবাল। তিনি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে এনেসথেসিয়ার ওপর প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন। শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকার সাইন্স ল্যাবরেটরী এলাকায় বাস থেকে নামলে ওই স্থানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাত লোকজন তুলে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহ্নত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

একেএম নুরুল আলম সাংবাদিকদের জানায়, খবর পেয়ে তিনি ঢাকায় পৌঁছে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও ছেলের সন্ধান পাননি। ছেলে ছাত্র জীবন থেকে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। তবে তাবলিগ-জামায়াত করতেন। সুস্থ অবস্থায় ছেলেকে দ্রুত ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *