নাচের 'ঝলক' দেখাতে শোবিজে ব্রাভো!
নাচের 'ঝলক' দেখাতে শোবিজে ব্রাভো!

নাচের ‘ঝলক’ দেখাতে শোবিজে ব্রাভো!

বিডি নিউজ ৬৪: নিজের ‘চ্যাম্পিয়ন’ গান দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই ক্রিকেট বিশ্ব মাত করেছিলেন ডিজে ব্রাভো। তখন ট্রেড মার্ক নাচও হয়েছিল জনপ্রিয়। ডিজে হিসেবে তিনি প্রতিষ্ঠিত। প্রায় ১ মিলিয়ন মানুষ ইউটিউবে ওই গান দেখেছে। ক্যারিবিয়ান এই চ্যাম্পিয়ন অল রাউন্ডার এবার শোবিজে পা রাখলেন। ভারতের জনপ্রিয় রিয়ালিটি ড্যান্স শো ‘ঝলক দিখলা জা’তে নাম লিখিয়েছেন ব্রাভো।

এই অনুষ্ঠানের বিচারকের চেয়ারে বিখ্যাত সব বলিউড সেলিব্রেটি। থাকছেন পরিচালক করন জোহর ও ফারাহ খান এবং বলিউডের লঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। তারা সবাই খুশি ব্র্যাভোর মতো বিশ্ব বিখ্যাত একজন ক্রিকেটার ও শিল্পিকে এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে পেয়ে।
প্রতিযোগিতার শাসরুদ্ধকর পর্যায় চলছে। মাত্র ৫ জন প্রতিযোগী টিকে আছেন। এই সময় ওয়াইল্ড কার্ড নিয়ে ঢুকে পড়লেন ব্রাভো। প্রাথমিক মুগ্ধতাও ছড়িয়েছেন ড্যান্স মুভে।

এর আগে বৃটেনের একটি ড্যান্স শোতে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফ খুব আলোচিত হয়েছিলেন। জয় ছিল তার। ব্রাভো কি জিততে চান? নাচ নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই তার। বলিউড চলচ্চিত্রে অভিনয়ের দুর্বলতার কথা আগেই জানানো ব্রাভো বলেছেন, “আমি উপভোগ করতে চাই। এটা পুরোপুরি মজা করার জন্য।” এখন দেখাই যাক ব্রাভো শেষ পর্যন্ত ওখান থেকে জিতে বের হন কিনা! কারণ, নাচটা যে খুব ভালোই জানেন এই ওয়েস্ট ইন্ডিয়ান, রক্তেই আছে ক্যালিপসো বিট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *