কুড়িগ্রামে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
কুড়িগ্রামে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

কুড়িগ্রামে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

বিডি নিউজ ৬৪: কুড়িগ্রামে পরিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগে তার বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে ছোট ভাই রফিকুল ইসলামকে (৪০) খুনের অভিযোগে গ্রেপ্তার বড় ভাইয়ের নাম মোকছেদ আলী (৪৮)।

সদর থানার ওসি এস এম আব্দুস সোবহান জানান, শিবরাম গ্রামের প্রয়াত কিসমত আলীর ছেলে মোকছেদ আলী ও রফিকুল ইসলামের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এরই জেরে শনিবার সকাল ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তিনি জানান, একপর্যায়ে বড় ভাই ছুরি দিয়ে ছোট ভাইয়ের বুকের ডান দিকে আঘাত করে। এতে গুরুতর আহত ছোট ভাই রফিকুলকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড় ভাই মোকছেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার র প্রক্রিয়া চলছে। এদিকে সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুর রহমান শাহিন জানিয়েছেন, হাসপাতালের ভর্তির ১৫ মিনিটের মধ্যেই মৃত্যু হয় রফিকুলের। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *