ক্ষুদ্র পরিবর্তনে বড় অর্জন চাইলে...
ক্ষুদ্র পরিবর্তনে বড় অর্জন চাইলে...

ক্ষুদ্র পরিবর্তনে বড় অর্জন চাইলে…

বিডি নিউজ ৬৪: জীবনে পরিবর্তন আনাটা সহজ কথা নয়। রাতারাতি উন্নয়ন ঘটানো সম্ভব নয়। খেয়াল করে দেখবেন, এ কাজের ইচ্ছা নিয়ে আমরা বেশির ভাগ সময়টুকু চিন্তা করেই কাটাই। নানা ধরনের পরিকল্পনা নিয়ে দিন কাটে। আর রাত কাটে পর দিন কিভাবে চলব তার চিন্তায়। অথচ সময়ের প্রতিটা ফেরই আমাদের নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে। ভবিষ্যৎ সময়ে নিজেদের অবস্থা নিয়ে কেবল স্বপ্ন দেখতে থাকলে সুযোগ গ্রহণ সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, জীবনের উন্নয়নে খুব বেশি আয়োজনের দরকার নেই। সামান্য কিছু চর্চার মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব। এগুলো জেনে নিন।
১. একটু আগেই প্রস্তুত হয়ে যান
যেকোনো কাজে সময়ের একটু আগেই প্রস্তুতি নিন। কোথাও যেতে হলে নির্দিষ্ট সময়ের একটু আগেই চলে যান। কাউকে অপেক্ষায় রাখবেন না। এতে অনেক কাজ সহজ হয়ে আসবে। পেরেশানি কমবে নিঃসন্দেহে। দারুণ এক অভ্যাস গড়ে উঠবে, যা আপনাকে আরো বেশি দায়িত্বশীল করে তুলবে।
২. চলার পথে বাধা দেবেন না
ভিড়বাট্টায় অন্যকে পেছনে ফেলতে জোর প্রয়োগ করবেন না। পাশের মানুষটিকে আগে যেতে দিন। কিন্তু এ সময় নিজের গতি কমাবেন না। রাস্তা পার হওয়ার সময় চলমান গাড়িগুলোকে চলে যেতে দিন। এমন আচরণকে দয়াশীলতার চর্চা বলে মনে করুন। অযথাই অন্যদের বাধা দেওয়ার মানসিকতা ত্যাগ করুন।
৩. খাবারেও দয়াশীলতা
অতিব্যস্ত সময় একটু স্থির হয়ে গভীর শ্বাস নিন। ছোটখাটো বিষয়ে দয়াশীলতা দেখানোর চেষ্টা করুন। এতে মনে এক অনাবিল শান্তি কাজ করবে। পাশের মানুষটির প্রতি আন্তরিক হাসি দিয়েও কাজটি করা যেতে পারে। এমনকি খাবারের প্লেটেও দয়াশীল হয়ে উঠুন। পরিচিত খাদ্য গ্রহণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *