বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড
বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিসিবি একাদশের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিডি নিউজ ৬৪: ভেজা আউটফিল্ডের কারণে আগের দিনটা নষ্ট হয়েছে। দুই দিনের প্রস্তুতি ম্যাচের পুরো একটা দিনই পণ্ড তাতে। ইংল্যান্ড-বিসিবি একাদশের ম্যাচটা তাই মোট ৯০ ওভারের এখন। প্রত্যেক দল ৪৫ ওভার খেলবে। টসটা ইংল্যান্ড জিতেছিল আগের দিনই। আজ শনিবার নির্ধারিত সময়েই খেলা শুরু হয়েছে। ব্যাট করছে ইংল্যান্ড।

অ্যালিস্টার কুক সন্তানের জন্ম উপলক্ষ্যে দেশে ফিরে গেছেন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দুই তরুণ হাসিব হামিদ (০) ও বেন ডাকেট (৬) ইংলিশদের ব্যাটিং ওপেন করেছেন। এই রিপোর্ট লেখার সময় ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮ রান তাদের। বাংলাদেশের বোলিং ওপেন করেছেন পেসার হান্ট থেকে উঠে আসা স্পিডস্টার ইবাদাত হোসেন ও মিডিয়াম পেসার সৌম্য সরকার। স্বাগতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন সাব্বির রহমান।

বিসিবি একাদশ দল : সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেলহোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ, ইবাদাত হোসেন, সাদমান ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *