দামুড়হুদায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্র উদ্ধার
দামুড়হুদায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্র উদ্ধার

দামুড়হুদায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্র উদ্ধার

বিডি নিউজ ৬৪: চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপরহরণের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্র মো. মিনহাজুল মুসাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কার্পাসডাঙ্গা মুচির বটতলা মাঠ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে রাত ১১টায় তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

ঘটনার শিকার মিনহাজুল মুসা উপজেলার কুতুবপুর গ্রামের খাল পাড়ার মৃত শামসের বলদির ছেলে ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হক জানান, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অপহরণের শিকার হয় মুসা। তাকে কোথাও খুঁজে না পেয়ে শুক্রবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় তার বড় ভাই আশকার আলী একটি সাধারণ ডায়রি করেন।

উদ্ধার হওয়ার পর সাংবাদিকদের মুসা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেল ৪টায় সে কার্পাসডাঙ্গা মিশন পাড়ায় প্রকাশ মণ্ডল স্যারের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। সে কার্পাসডাঙ্গা খ্রিষ্টান কবরস্থানের কাছে পৌঁছালে ৮-১০ জন অপরিচিত লোক তার গতিরোধ করে। তারা স্কচ টেপ দিয়ে আটকে দেয় তার মুখ। তারপর তাকে তুলে নিয়ে যায় মাঠের এক কলাবাগানের মধ্যে। এরপর সে কলাবাগানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে।

এসআই জিয়াউল হক আরো জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুচির বটতলা মাঠে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *