স্মৃতিসৌধের পথে শি জিনপিং
স্মৃতিসৌধের পথে শি জিনপিং

স্মৃতিসৌধের পথে শি জিনপিং

বিডি নিউজ ৬৪: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। সেখানে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন তিনি। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন তিনি।  সেখানে তাকে স্বাগত জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ।

এরআগে শুক্রবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। বিমানবন্দরে ২১ বার তোপধ্বনি, লাল গালিচা সংবর্ধনা ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় চীনা প্রেসিডেন্টকে। পরে বিমানবন্দর থেকে বিশেষ প্রটোকলের মধ্য দিয়ে রাজধানীর বিমানবন্দর রোডের লা মেরিডিয়ান হোটেলের উদ্দেশ্যে রওয়ানা দেন শি জিনপিং।

একইদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে  একাধিক চুক্তি ও সমঝোতা সই হয়। এরপর সেখান থেকে আবার হোটেলে ফিরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে নৈশভোজে অংশ নিয়ে দিনের কর্মসূচি শেষ করেন চীনের এই প্রেসিডেন্ট। আজ শনিবার সকাল ১০টায় ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। এ সময় তাকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *